লাইফ স্টাইল

অতিথি আপ্যায়নে ঘরেই বানিয়ে ফেলুন গোলাপজাম

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

খুশির দিনে মিষ্টিমুখ ছাড়া কোনো আনন্দ পূর্ণতা পায় না। আপনার জন্মদিন হোক কিংবা বিয়ে, যে কোনো অতিথি আপ্যায়নে ছোট্ট আনন্দঘন মুহূর্ত সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকে একটুখানি মিষ্টি স্বাদ। আর সেই স্বাদ বাড়িয়ে তোলে সুখী আনন্দ মুহূর্ত।
আর সেই অনুষ্ঠানে মিষ্টি মুহূর্ত মিষ্টিমুখ করতে তালিকায় রাখুন সবার প্রিয় রসালো গোলাপজাম। আর এটি বাইরে থেকে কেনার ঝামেলা না করে বাড়িতেই খুব সহজ উপকরণেই বানিয়ে ফেলুন। খুশির দিনে ঘরে বানানো সুস্বাদু গোলাপজাম উপভোগ করুন।
চলুন জেনে নেওয়া যাক, ঘরে বানানো গোলাপজাম কীভাবে বানাবেন—
উপকরণ
প্রথমেই ফুলক্রিম গুঁড়ো দুধ ১ কাপ নিন। এরপর তরল দুধ আধাকাপ। ময়দা ৪ টেবিল চামচ। বেকিং পাউডার ১ চা-চামচ। ঘি ২ চা-চামচ। চিনি ২ কাপ। পানি ৪ কাপ। এবং তেল ভাজার জন্য পরিমাণমতো।
প্রণালি 
প্রথমেই গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার এবং ঘি মিশিয়ে তাতে ৯-১০ টেবিল চামচ তরল দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর পছন্দমতো সাইজে মিষ্টি বানিয়ে তা তেলে মাঝারি আঁচে ভেজে নিন। এবার তেল থেকে উঠিয়ে ১০ থেকে ১২ মিনিট রাখুন।
এদিকে শিরার জন্য চিনি ২ কাপ, পানি ৪ কাপ চুলায় দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। মিষ্টিগুলো কুসুম গরম অবস্থায়  ফোটানো শিরায় দিয়ে দিন। এরপর ঢেকে ১০ থেকে ১৫ মিনিট মাঝারি আঁচে জ্বাল দিন। সবশেষে ১ কাপ গরম পানি দিয়ে মিষ্টিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা বন্ধ করে ২ ঘণ্টার জন্য রেখে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার গোলাপজাম।

সূত্র: যুগান্তর