লাইফ স্টাইল

ঈদের জম্পেশ আয়োজনে থাকুক চিকেন কিউব বাইট

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঈদের উৎসব মানেই রঙিন সাজ, প্রিয়জনের ভিড় আর টেবিলজুড়ে লোভনীয় সব খাবার। এত আয়োজনের মাঝে এমন কিছু স্ন্যাকস চাই, যা দেখতে আকর্ষণীয়, খেতেও মজাদার এবং সহজেই সবার মন জয় করতে পারে। ঠিক সেই জায়গায় দারুণ মানিয়ে যায় চিকেন কিউব বাইট, ছোট ছোট কিউব আকারে কাটা মুরগির মাংস, মশলার সুবাসে মাখানো আর বাইরে হালকা ক্রিসপি টেক্সচারে ভাজা। ঈদের জম্পেশ আয়োজনে এই মুখরোচক আইটেমটি যোগ করলে আপনার আপ্যায়ন পাবে এক নতুন স্বাদ ও স্টাইল। রইলো রেসিপি-

উপকরণ
হাড় ছাড়া মুরগির কিউব ৮০০ গ্রাম
পানি ঝরানো দই ১ কাপ
রসুনবাটা ১ টেবিল চামচ
পাপরিকা ১ চা-চামচ
গোলমরিচ আধা চা-চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব ১ কাপ
লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন
প্রথমে মুরগির কিউবগুলো সব মসলা ও দই দিয়ে ভালোভাবে মাখিয়ে ২ ঘণ্টার জন্য রেস্টে রেখে দিন। এবার ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট ওভেনে ২০-২৫ মিনিট বেক করুন। এরপর মাখন ব্রাশ করে আরও ৫ মিনিট গ্রিল করুন। সবশেষে গার্লিক মেয়নেজ বা স্পাইসি ডিপের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই চিকেন কিউব বাইট।

 

সূত্র: জাগো নিউজ