সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

ট্রেনের নিচে ঝরে গেল আড়াই বছরের শিশুর জীবন

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ট্রেনের নিচে ঝরে গেল আড়াই বছরের শিশুর জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আলমডাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পশুরহাট রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। সে তার মা অ্যানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। একপর্যায়ে পানি আনতে মা ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। ঠিক সেই সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আইমানের নানা মিজানুর রহমান পশুহাট রেল ব্রিজ এলাকার রেল লাইনের ওপর ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করেন। কয়েকদিন আগে আইমানের মায়ের নানি মারা যাওয়ায় তার মা অ্যানি খাতুন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।