সাপাহার প্রতিনিধি:
“আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বে-সরকারী উন্নয়ন সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবস্বরপ্রাপ্ত শিক্ষক মি: যোগেন্দ্রনাথ পাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান প্রমুখ।
স/অ











