সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা পুলিশের লিফলেট বিতরন

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা পুলিশের লিফলেট বিতরন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সর্বস্তরের জনগনের মধ্যে লিফলেট বিতরন করা হয়েছে।

নওগাঁ’র পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের পার-নওগাঁ ঢাকা বাস টার্মিনাল, মুক্তির মোড় এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসব লিফলেট বিতরন করেন। এ সময় প্রধান সড়ক ধরে চলাচলকারী পথচারী, বিভিন্ন যানবাহনের আরোহী এবং চালকদের মধ্যে লিফলেট বিতরন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডিএসবি ফারজানা হোসেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, অফিসার্স ইনচার্জ ডিএসবি মোঃ জাকিরুল ইসলাম, ডিআইও ওয়ান মোসলেম উদ্দিনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরনকৃত লিফলেটে জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের পরামর্শ, সাধারন মানুষের করনীয় এবং জঙ্গিদের বসবাসের কৌশলসমূহ তুলে ধরা হয়।

স/অ