নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় বরেন্দ্র বহুমূর্খী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ছয়দফা দাবী বাস্তবায়নে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের বিএমডিএ চত্বরে ‘বিএমডিএ বাঁচাও’ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় নওগাঁ বিএমডিএ রিজিওন-১ নির্বাহী প্রকৌশলী শরিফুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএমডিএ রিজিওন-২ নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, পরিষদের আহ্বায়ক মেসবাউল হক, সদস্য সচিব প্রকৌশলী নাজমুল হুদা, যুগ্ম আহ্বায়ক রাহাত পারভেজ, যুগ্ম সদস্য সচিব কাদেরি কিবরিয়া, প্রচার সম্পাদক জীবন আহমেদ, সদস্য জিএমএফ হাসনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
স/অ










