সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
শিল্প ও সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জীবনভর প্রেম আর প্রকৃতির বন্দনা করা এই কবির বিপুল সৃষ্টির মাঝে মানুষই ছিল মূলমন্ত্র। গল্প উপন্যাস কবিতা কিংবা গানে জীবনের নানা আয়োজন সাজালেও তার সৃষ্টির মাঝেই কোথায় যেন বলে গেলেন সব শেষে কিছুই থাকে না আর। এই সত্যটুকু মেনে নিয়ে আজও সমাজ কিংবা মানবিক সংকট রবিই পরম আশ্রয়। তার অনন্য সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গান বাংলা সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে গেছে বিশ্বের কাছে।

আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ, বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে।

জীবনের যত অনুভব তার সবটুকুই স্পর্শ করেছেন সৃষ্টিতে। এক অসীম প্রেমের আকুতি, অন্তহীন বিরহ বেদনার নির্লিপ্ত প্রতিচ্ছবি এঁকেছেন তিনি ধ্যানমগ্নতায়। বাংলার মাটি জলে প্রেম প্রকৃতি আর মানব বন্দনায় সকলের মাঝে নেমে এসে কিরণ ছড়িয়েছেন রবির সমান তীব্রতায়।

সময়ের ব্যবধানে রবীন্দ্রমানসে রুপান্তর ঘটলেও সব কিছুর মাঝেই স্পষ্ট হয়ে আছে মানবতার সুর। রাষ্ট্র নয়, দল নয়—তার চেতনার কেন্দ্রে ছিল মানুষ। তাই প্রশ্ন তুলেছিলেন বারবার —ধর্ম, বর্ণ, শ্রেণি—এই বিভাজনের শেষ কোথায়?

রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদাসুন্দরী দেবী এবং বাবা ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লেখা শুরু করেন আট বছর বয়সে। ১৮৯১ সাল থেকে বাবার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারি তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘসময় অতিবাহিত করেন।

১৯০১ সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ।
এক অন্তহীন জীবন বাসনার স্বপ্ন রচনা করে ২২ শ্রাবণের দ্বিপ্রহরে বিদায় নেন অনন্ত বাসনার রবি। তার জীবদ্দশায় এবং মৃত্যুর পর প্রকাশিত হয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন।