নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর মান্দায় শুক্রবার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় গনেশপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমতাজ হোসেন এর সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
গনেশপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে গনেশপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী কামরুজ্জামান এর সভাপতিত্বে এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমদাদুল হক, সহ-সভাপতি আবু হেনা, সাধারন সম্পাদক নওশাদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফিরোজ হোসেন মন্ডল, গনেশপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স/শ










