সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁয় সিপিবি’র জনসভা

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় সিপিবি’র জনসভা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডা: এসএম ফজলুর রহমান বলেছেন, গত ৪৬ বছরে আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী ক্ষমতায় থেকে প্রমাণ করেছে পুঁজিবাদের লুটপাটের ধারায় সাম্রাজ্যবাদের তাবেদারী করে সাম্প্রদায়িকতা দিয়ে গরীব, খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলার বালাতৈর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, নীতিহীন লুটপাটের রাজনীতি ও আদর্শহীন দর্শন দিয়ে জনজীবনে সঙ্কট মোচন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জোট মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় একটি বাম গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠা করা এখন দেশবাসীর প্রধান রাজনৈতিক কর্তব্য।
সিপিবি স্থানীয় নেতা মফিজ উদ্দিনের সভাপতিত্বে এ জনসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা কমিটির  সভাপতি কমরেড এ্যাড. এহসীন রেজা, সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান প্রমূখ।
বক্তারা সাম্রাজ্যবাদ-সাম্প্রদায়িকতা-লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতাকে মানুষের প্রধান শত্রু বলে চিহ্নিত করে ‘৭২ এর সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য আ’লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের বিকল্প হিসেবে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য আত্রাইবাসীর প্রতি আহবান জানান।

স/অ