সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

সাপাহার সীমান্তে ভারতীয় গরুর পদচারণায় মাঠের ফসল বিনষ্ট

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৭৩ মিনিট পড়া
সাপাহার সীমান্তে ভারতীয় গরুর পদচারণায় মাঠের ফসল বিনষ্ট

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলালার বিভিন্ন সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পালে পালে ভারতীয় গরু পাচার হয়ে আসায় সীমান্ত ঘেসা বসবাসরত মানুষের হাজার হাজার বিঘা জমির ধান বিনষ্ট হচ্ছে এ জন্য এলাকার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন ।

 
বৃহস্পতিবার দিবাগত রাতে সীমান্তের কলমুডাঙ্গা এলাকা দিয়ে কয়েক’শ গরু পার হওয়ায় ওই গ্রামের কৃষক সাইফুদ্দীন, মোশারফ হোসেন, ফোরকান, তাবারক আলী, আলতাস আলী, আব্দুল আলিম, গোলাম, কোব্বাদ আলী, আঃ সামাদ, আঃ সাত্তার, আঃ বারী সহ অসংখ্য কৃষকের প্রায় শতাধীক বিঘা জমির ধান মাঠের কাদা মাটির সাথে লুটিয়ে পড়েছে।

 
ওই এলাকায় গেলে শত শত কৃষক সাংবাদিকদের নিকট তাদের অভিযোগ জানান। কৃষকগণ জানান বেশ কিছু দিন ধরে ওই গ্রামের চোরা কারবারী ও গরু ব্যাবসায়ী নোমান, হাবিল, রাসেল, সাহেব আলী, বাবুল, মনিরুল সহ বেশ কিছু সংখ্যক চোরা কারবারী কৃষকের মাঠের ফসল নষ্ট করে ভারত থেকে রাতের অন্ধকারে গরু নিয়ে আসছে।

 
কৃষকের মাঠের ফসল ধান নষ্ট হতে থাকায় তারা বেশ কয়েকবার তাদেরকে এই মৌসুমে ভারত থেকে গরু আনতে নিষেধ করেন এমন কি স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও বডারগার্ডকে লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি অভিহিত করেন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, তারা সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে প্রতি রাতে কৃষকের মাঠের ফসল বিনষ্ট করে গরু আনা অব্যহত রাখে। ফলশ্রুতিতে ওই রাতে মাঠে পাহারত কৃষকদের সাথে চোরা কারবারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় চোরা কারবারীরা কাঁটা তারের আচড়ে রক্তপাত একটি বৃহৎ গরু অসুস্থ্য হয়ে পড়লে সেটিকে রেখে কৃষকদের মার পিট করে অন্যান্য সব গরুগুলি নিয়ে পালিয়ে যায়।

 
পরে আবার গ্রামের বেশ কয়েজন দালাল রাতের অন্ধকারে অসুস্থ্য গরুটিকে জবাই করে গোস্ত ভাগ বাটোয়ারা করলে ঘটনা জানা জানি হলে বিজিবি টহলরত সদস্যরা ঘটনা স্থলে গিয়ে তাতে বাধা প্রদান করেন এবং পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছুটা ক্ষতি পুষিয়ে দিতে ওই গরুর মাংস বিক্রির ব্যবস্থা গ্রহন করেন।

 
এ বিষয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক এর সাথে কথা হলে তিনি ঘটনার কথা স্বাীকার করে সিল্কসিটি নিউজকে বলেন যে, আমরা সংখ্যায় অতি নগন্ন ৮ থেকে ৯ কিলোমিটার এলাকা আমাদের ১০/১৫ জনের দায়িত্বে। চোরা কারবারী ঠেকাতে আমরা দিন রাত নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে আমরা এক প্রান্তে পাহারা বসালে চোরাকারবারীরা অতি চতুর হওয়ায় অন্যপ্রান্ত দিয়ে তারা চোরা কারবার করছে। ওই রাতে তাদের পাহারায় বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা হতে ৪টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 
পরে ইউপি চেয়ারম্যানের সাথে যোগা যোগের চেষ্টা করা হলে তাকে না পেয়ে ৮নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন এর সাথে কথা হলে তিনিও ঘটনার কথা স্বীকার করে বলেন যে, ইউপি চেয়ারম্যান সহ সকল সদস্য ফসলের ক্ষতি করে চোরাচালান ঠেকাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এবং ওই দিনের জবাইকৃত গরুর গোস্তের টাকা ইউপি চেয়ারম্যানের নিকট জমা রয়েছে।

 
স্থানীয় কৃষকগন তাদের ফসলের ক্ষতির কথা চিন্তা করে চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে চলেছেন। সীমান্তে এভাবে চোরাচালান অব্যহত থাকলে মাঠের ফসল বিনষ্ট হয়ে অনেকের বছরে পেটের ভাত জুটবেনা বলে ওই এলাকার কৃষকগন মনে করছেন। সীমান্তে চোরাচালান ঠেকাতে এলাকাবাসী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স/শ