নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে সম্প্রতিক সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী তৎপরতা ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বুধবার বেলা ১২টায় নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক, নওগাঁ জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহবুব হোসেন টুনু।
বিক্ষোভ মিছিলটি নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উপজেলা সদরে জেলা পরিষদ অডিটোরিয়ামের মেইন গেটে এসে শেষ হয় এবং সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক রায়হান কবির চৌধুরী রাজুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আ’লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা যুবলীগ সভাপতি সাদ্দাম হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাব সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স/শ
নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিক্ষোভ মিছিল










