সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা”  অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার, নওগাঁ নবাগত সহকারি পুলিশ সুপার রেজাউল হক,  কুদরত-ই-খোদা এবং সদ্য যোগদানকৃত মোঃ গোলাম জাকারিয়া (আরআই) কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

 

এ সময় পুলিশ সুপার নওগাঁ জেলার আইন-শৃংখলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গত জুন/ ১৬ থেকে ফেব্রুয়ারি/১৭ মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন নওগাঁ সদর মডেল থানার ও,সি তোরিকুল ইসলামকে।

 

এছাড়া পুলিশ সুপার জেলার ১১ জন অফিসারও কনষ্টেবলকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন। এ সময় পুলিশ সুপার নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে নতুন একটি পুলিশ পিকআপ গাড়ীর চাবি হস্তান্তর করেন।

 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)  মুহাম্মদ রাশিদুল হক সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
স/শ