নিজস্ব প্রতিবেদক,নওগাঁ
নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দূর্ঘটনায় ফেরদৌস হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে । মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার পারসোমবাড়ি বাজার হতে কাশিমালা রাস্তার ভগবানপুর বটতলী মোড়ে সুকুন মেম্বার এর বাড়ির নিকট এ দুর্ঘটনাটি ঘটে ।
নিহত ফেরদৌস হোসেন ভগবানপুর গ্রামের আসকর আলীর ছেলে । সে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস তার একই গ্রামের বন্ধু আকাশের বাবা আকরাম মুহরির মোটরসাইকেল নিয়ে চালানো শিখছিল । এ সময় সে মোটরসাইকেলটি নিয়ে তার বাড়ি যায় । বাড়ি হতে পাড়সোমবাড়ি বাজারে ফেরার পথে সুকুন মেম্বার এর বাড়ির নিকট নিয়ন্ত্রন হারিয়ে ফেলে রাস্তার পাশে আম গাছের সাথে ধাক্কা লাগে । ধাক্কায় তার মাথা ও বুকে মারাত্বক আঘাত লাগে । পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ নেওয়ার পথে মারা যায় ।

এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনর্চাজ (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সড়ক দূর্ঘটনাটি কোন গাড়ির সঙ্গে লেগে হয়নি,একা একা চলতে গাছের সঙ্গে ধাক্কা লেগে হয়েছে। এ কারনে কোন মামলা দায়ের করা হয়নি ।
স/শ










