সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়: মার্কিন সিনেটর

Silk City১২ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়: মার্কিন সিনেটর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর কোনো অর্থ বরাদ্দ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এ সপ্তাহে গাজার একটি ‘মানবিক অঞ্চলে’ ইসরাইলি হামলায় ১৯ জন নিহত এবং বহু আহত হয়েছেন। পশ্চিম তীরে এক মার্কিন কর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন (বুধবার) আরেকটি স্কুলে বোমা হামলা হয়েছে, যেখানে ১৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৬ জন জাতিসংঘের সাহায্যকর্মী ছিলেন।

এর পরই স্যান্ডার্স বলেন, ‘যথেষ্ট হয়েছে। নেতানিয়াহুর যুদ্ধ মেশিনের জন্য আর কোনো অর্থ নয়’।

এদিকে গত শুক্রবার নাবলুসের বাইরে বৈতা শহরে অবৈধ ইহুদী বসতির বিরুদ্ধে প্রতিবাদকালে ২৬ বছর বয়সি তুর্কি আমেরিকান কর্মী আইশেনুর এজগি আইগিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এ হত্যাকাণ্ড বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে স্রেফ একটি ‘দুর্ঘটনা’ আখ্যা দেন এবং দাবি করেন যে, গুলিটি মাটিতে লেগে প্রতিফলিত হয়ে আইগিকে আঘাত করে।

বাইডেন এখনও আইগির পরিবারকে কোনো শোকবার্তা দেননি। তবে পরে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং গভীরভাবে দুঃখিত। এ ঘটনার সম্পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে এবং ইসরাইলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, এমন ঘটনা যেন আর না ঘটে।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স দীর্ঘদিন ধরেই বাইডেন প্রশাসনের সমালোচনা করে আসছেন। বিশেষত গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইলকে সমর্থন দেওয়ার বিষয়ে।

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ৪১ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ১২৫ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

সূত্র: যুগান্তর