সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

নতুন করে যে হুমকি দিলেন ট্রাম্প

Silk City৮ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
নতুন করে যে হুমকি দিলেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ২০২০ সালের নির্বাচনে ‘প্রতারণা’ করার অভিযোগে জড়িতদের বিচার করার হুমকি দিয়েছেন।

স্থানীয় সময় শনিবার এক ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ হুমকি দেন।

সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, ‘যারা প্রতারণা করেছে, তাদের বিচার করা হবে এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হবে’।

২০২০ সালের নির্বাচনে তার বিরুদ্ধে কারচুপি করা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, এজন্য ২০২৪ সালের নির্বাচন ‘কড়া পেশাদার নজরদারিতে’ থাকবে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে আইনজীবী, রাজনৈতিক কর্মী, দাতা, অবৈধ ভোটার এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তারাও আইনের আওতায় আসবে।

এদিকে আগামী সপ্তাহেই বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে একমাত্র পরিকল্পিত বিতর্কে মুখোমুখি হবেন ট্রাম্প।

 

সূত্র: যুগান্তর