সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ইসরাইলের ১২ জাহাজে হামলা চালিয়েছে ইরান

Silk City৮ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলের ১২ জাহাজে হামলা চালিয়েছে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক পানিসীমায় ইসরাইল ইরানের তেল ট্যাংকারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইআরজিসির খাতামুল আম্বিয়া সদরদপ্তর পরিদর্শন করতে গেলে জেনারেল সালামি তাকে এ কথা জানান।

জেনারেল সালামি বলেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরাইলি বাহিনী আমাদের ১৪টি তেল ট্যাংকারে হামলা চালায়। প্রাথমিকভাবে কারা এ হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি। কারণ, তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালাচ্ছিল। অবশেষে আমরা বুঝতে পারি যে, ইসরাইলই এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের ১২টি জাহাজে আঘাত করি।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের পঞ্চম জাহাজটিতে আঘাত হানি, তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করে এবং নৌ-যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়।

জেনারেল সালামি তারও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিব্রালটার প্রণালিতে আমাদের একটি তেল ট্যাংকার আটক করার পর, আমরা তাদের স্টেনা ইম্পেরো জাহাজ আটক করি। এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরান ২০১৯ সালে হরমুজ প্রণালিতে ওই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল।

এছাড়া যুক্তরাষ্ট্র ২০২২ সালে গ্রিস থেকে ইরানের দুটি জাহাজ আটক করার পর ইরানও তাদের দুটি জাহাজ আটক করে জানিয়ে জেনারেল সালামি বলেন, এতে তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

ইরানের এ সেনা কমান্ডার এ সময় জোর দিয়ে বলেন, শত্রুদের আগ্রাসী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে, তারা পেয়ে বসে। কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হয়।

 

সূত্র: যুগান্তর