সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

Silk City৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ১৬২ জন আহত হয়েছে।

সবমিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে ৯৪ হাজার ৬১৬ জন।

পাশাপাশি বিধ্বস্ত ভবনের নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজার রাফা শহরে নতুন করে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাফা শহরের দক্ষিণ-পূর্বে কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন