সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

Silk City৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন তারালি-১ সীমান্ত চৌকি এলাকায় ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ কর্তৃক জারি করা ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৬টি ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বেশ কিছু নথি জব্দ করে। একইসঙ্গে চোরাকারবারীদের গ্রেফতার করা হয়। বিএসএফের দাবি, এসব নথি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে।

শনিবার ১১টা ৫৫ মিনিটের দিকে রুটিন টহল চলাকালীন বিএসএফ জওয়ানদের বহনকারী বোট স্থানীয় সোনাই নদীতে একটি সন্দেহজনক সাদা বস্তা ভাসতে দেখে। বিএসএফ ওই বস্তার কাছাকাছি গেলে দেখা যায়, ব্যাগটি বাংলাদেশের দিক থেকে দড়ির সাহায্যে নদীতে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিএসএফ জওয়ানরা দ্রুত ও সন্দেহজনক ব্যাগটি সরাতে নোঙর ও হুক ব্যবহার করে। আটকের পর ব্যাগগুলো তারালী-১ চেকপোস্টে নিয়ে আসা হয়। পরে ওই ব্যাগটির ভেতর থেকে ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশ পুলিশের ইস্যুকৃত ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উদ্ধার করা হয়।
জব্দকৃত সামগ্রী পরবর্তী তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় তেঁতুলিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দক্ষিণ বেঙ্গল সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এ কে আর্য্য বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিএসএফ সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে এবং তাই এ ধরনের অপরাধে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন