সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

পুতিনের দুই ‘গোপন’ ছেলের সন্ধান

Silk City৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
পুতিনের দুই ‘গোপন’ ছেলের সন্ধান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুটি ছেলে সন্তান আছে বলেও দাবি করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস।

দোসিয়ের সেন্টার নামের একটি সংস্থার বরাতে ফোর্বস এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়- ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক আছে বলে গুঞ্জন রয়েছে। তবে অ্যালিনার সঙ্গে শুধু প্রেম নয়; তার ঘরে পুতিনের দুটি ছেলে সন্তান আছে।

তারা দাবি করেছে পুতিন-অ্যালিনার দুই ছেলে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি ব্যক্তিগত বাড়িতে বড় হচ্ছে। তারা প্রকাশ্যে চলাচল করে না। এমনকি বাবা-মাকেও খুব বেশি দেখার সুযোগ পায় না।

পুতিন সবসময় বলেন তার মাত্র দুটি মেয়েই আছে। মারিয়া (৩৯) ও ক্যাটারিনা (৩৮ নামের) এই দুই মেয়ের সঙ্গে পুতিনের একাধিক ছবি রয়েছে। তাদের মা লাডমিলাকে ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু ২০১৪ সালে লাডমিলার সঙ্গে পুতিনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

দোসিয়ের সেন্টার পুতিন ও অ্যালিনা ২০০৮ সালে প্রেম শুরু করেন। ওই সময়ের পর তাদের ঘরে দুই ছেলের জন্ম হয়। এরমধ্যে লুগানো নামের একটি ছেলের জন্ম হয় সুইজারল্যান্ডে। অপর ছেলে ভ্লাদিমিরের জন্ম হয় মস্কোতে।

দোসিয়ের সেন্টার নামের এ সংস্থাটি আরও দাবি করেছে, পুতিনের এই দুই ছেলে তার মস্কোর প্রাসাদে থাকে। তাদের সঙ্গে সমবয়সি কোনো শিশুকে মিশতে দেওয়া হয় না। এমনকি বাড়িতেই ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিমন্যাস্টিক শিখে তারা।

সূত্র: যুগান্তর