সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

রোনালদোর সঙ্গীই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী এক তারকা জর্জিনা

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
রোনালদোর সঙ্গীই নয়, বহুমুখী প্রতিভার অধিকারী এক তারকা জর্জিনা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ইউটিউব চ্যানেল খুলেছেন। ‘ইউর ক্রিস্টিয়ানো’ নামের ইউটিউব চ্যানেলটি কয়েক ঘণ্টায়ই ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার স্পর্শ করেছে। বর্তমানে এই তারকা ফুটবলার নিজস্ব চ্যানেলে বেশ সরব। এ চ্যানেলে তার সঙ্গে দেখা যাচ্ছে সঙ্গী জর্জিনা রদ্রিগেজকেও।

রোনালদোর সঙ্গী জর্জিনার আলাদা পরিচয় রয়েছে। বিনোদন জগতের এই তারকা ব্যবসায়িক ক্ষেত্রেও বেশ সাফল্য পেয়েছেন। ভক্তদের কাছে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন তারকা হিসেবে নিজেকে তুলে ধরেছেন।

ফ্যাশন ও বিনোদন জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তিনি গুচি, প্রাডা ও চ্যানেলের মতো নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। ভোগ ও গ্রাজিয়ার মতো ফ্যাশন ম্যাগাজিনেও জায়গা করে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সরব। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তার রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার।

১৯৯৪ সালে আর্জেন্টিনায় জন্ম জর্জিনার। বর্তমানে মাল্টি-মিলিয়ন ডলারের ব্যবসায়ী এই মডেল বড় হয়েছেন স্পেনের ছোট শহর জাকায়। খুব অল্প বয়স থেকেই তার নাচের প্রতি আগ্রহ ছিল। একপর্যায়ে তিনি মাদ্রিদে বসবাস শুরু করেন। সেখানে গুচি ব্র্যান্ডের স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হন। এই কাজের  সূত্র ধরেই ২০১৬ সালে রোনালদোর সঙ্গে জর্জিনার প্রথম সাক্ষাৎ হয়।

রোনালদো ও জর্জিনার প্রথম পরিচয়

রোনালদো ও জর্জিনার সাক্ষাৎ যেন অনেকটা রোমান্টিক সিনেমার গল্পের মতো। ২০১৬ সালে গুচি স্টোরেই ফুটবল তারকার সঙ্গে তার পরিচয়।

রোনালদোকে প্রথম দেখায় স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত বোধ করেছিলেন জর্জিনা। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে এই কথা অকপটে স্বীকার করেছেন তিনি।

সেদিনের স্মৃতিচারণে জর্জিনা বলেন, তার উচ্চতা, দৈহিক গড়ন ও সৌন্দর্য আমাকে আকর্ষণ করেছিল। আমি তার সামনে কাঁপছিলাম।

যদিও প্রথমদিন রোনালদোর সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারেননি জর্জিনা। কয়েক দিন পর একটি বিলাসবহুল ব্র্যান্ডের ইভেন্টে দুইজনের আবার দেখা হয়। এবারের পরিবেশ ছিল শান্ত। তাই সেখানে দুইজন বেশ ভালোভাবে পরিচিত হন।

সেদিনের ঘটনাকে ‘জাদুকরি মুহ‚র্ত’ বলে অভিহিত করে জর্জিনা বলেন, ব্র্যান্ডের ইভেন্টে আমাদের আবার সাক্ষাৎ হয়। দুইজনের ভেতরেই তখন প্রথম দেখায় ভালোবাসার অনুভূতি জাগে।

তখন থেকেই রোনালদো ও জর্জিনার সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন। তাদের দুই কন্যাসন্তান রয়েছে। এছাড়া রোনালদোর আরো তিন সন্তান তাদের সঙ্গে থাকছেন।

‘আই এম জর্জিনা’ ডকুমেন্টরি

২০২২ সালে নেটফ্লিক্সে জর্জিনার ডকুমেন্টরি প্রকাশ পায়। এর মাধ্যমে তিনি অনেকের কাছেই একজন সত্যিকারের পপ কালচার আইকন হিসেবে প্রতিষ্ঠিত হন। যেখানে এই মডেল নিজেকে একজন মা, সঙ্গী ও তারকা হিসেবে তুলে ধরেন।

 

সূত্র: কালের কণ্ঠ