সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

পুতিনের সহচরী, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কে এই লাস্যময়ী?

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
পুতিনের সহচরী, মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কে এই লাস্যময়ী?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুন্দরী ও লাস্যময়ী মার্গারিটা সিমোনিয়ান একজন রাশিয়ান সাংবাদিক, টেলিভিশন প্রযোজক। তিনি প্রধানত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে তথ্য প্রচার ও প্রোপাগান্ডার নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে পরিচিত।

তিনি রাশিয়ার প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আরটি’ (সাবেক রাশিয়া টুডে) এবং সংবাদ সংস্থা ‘রসিয়া সেগোদন্যা’র প্রধান সম্পাদক।

৪৪ বছর বয়সি এই লাস্যময়ীকে আন্তর্জাতিক মহলে ‘পুতিনের প্রোপাগান্ডা বিভাগের প্রধান’ হিসেবে দেখা হয়। আর এ ভ‚মিকার কারণেই তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

পেশাগত জীবন ও আরটি-এর নেতৃত্ব

সিমোনিয়ান ২০০৫ সালে আরটি-এর প্রথম প্রধান সম্পাদক হিসেবে নিযুক্ত হন। আরটি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম- যা ইংরেজি, আরবি এবং স্প্যানিশ ভাষায় সম্প্রচার করে এবং বিশ্বজুড়ে রাশিয়ান নীতির পক্ষে প্রচারণা চালানোর জন্য পরিচিত।

আরটি নিয়মিতভাবে পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমালোচনা করে এবং রাশিয়ার পক্ষ থেকে বিশ্বমঞ্চে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

প্রোপাগান্ডার ভূমিকা

সিমোনিয়ানকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গণ্য করা হয়। তার নেতৃত্বে আরটি এমন অনেক কনটেন্ট তৈরি করেছে, যা পশ্চিমা গণমাধ্যম এবং দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার অবস্থানকে জোরালোভাবে তুলে ধরেছে। বিশেষ করে, ইউক্রেনের সংঘাত, সিরিয়ার গৃহযুদ্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়ার ভূমিকাকে আরটিতে পক্ষপাতম‚লকভাবে উপস্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মার্গারিটা সিমোনিয়ানকে ২০২২ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এ নিষেধাজ্ঞা ম‚লত ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার প্রোপাগান্ডা প্রচারের জন্য আরটি এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভ‚মিকার কারণে জারি করা হয়।

নিষেধাজ্ঞার ফলে সিমোনিয়ানের অর্থনৈতিক ও ভ্রমণ সংক্রান্ত কিছু স্বাধীনতা সীমাবদ্ধ করা হয়েছে।

ব্যক্তিগত জীবন

আর্মেনিয়ান বংশোদ্ভ‚ত মার্গারিটা সিমোনিয়ান রাশিয়ায় ম‚লত সাংবাদিকতা পেশার মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি রাশিয়ায় তার প্রভাবশালী অবস্থানের কারণে সমর্থন এবং সমালোচনা দুই-ই পেয়েছেন। সমর্থকরা তাকে রাশিয়ার স্বার্থ রক্ষার এক দৃঢ় কণ্ঠ হিসেবে বিবেচনা করে। তবে সমালোচকরা তাকে ভ্লাদিমির পুতিনের প্রোপাগান্ডার মুখপাত্র বলে অভিহিত করেন।

মার্গারিটা সিমোনিয়ান রুশ প্রেসিডেন্টের প্রোপাগান্ডা যন্ত্রের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং তার প্রচারম‚লক কর্মকাণ্ডের জন্য তিনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন।

 

সূত্র: কালের কণ্ঠ