সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

গাজায় শিশুদের পোলিও টিকা কার্যক্রম অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮০০

Silk City৪ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
গাজায় শিশুদের পোলিও টিকা কার্যক্রম অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮০০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের চলমান বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সর্বশেষ বিমান হামলায় আরও ৩৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার ফলে মৃতের সংখ্যা ৪০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। পাশাপাশি এই সংঘাতে আহত হয়েছেন প্রায় ৯৪ হাজারের বেশি মানুষ। বার্তাসংস্থা আনাদোলু ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলা ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। বিশেষ করে রাফা শহরে চার নারীর মৃত্যুর পাশাপাশি গাজার উত্তরাঞ্চলে একটি হাসপাতালের কাছে হামলায় আরও আটজনের প্রাণহানি ঘটে। শহরের ওমর আল-মোখতার স্ট্রিটের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত হন। এছাড়া গাজা শহরের শেখ রাদওয়ান এলাকায় একটি কলেজের কাছে হামলায় আরও কয়েকজনের মৃত্যু ঘটে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালের কাছে একটি হামাস কমান্ড সেন্টারে হামলা চালিয়ে ৮ জন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে, যার মধ্যে একজন সিনিয়র হামাস কমান্ডারও রয়েছেন। যদিও হামাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে, গাজায় চলমান সংঘাতের মধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পোলিও টিকা কর্মস‚চি চালিয়ে যাচ্ছে। গাজায় সংঘাতের মাঝেও টিকা কার্যক্রম অব্যাহত থাকায়, ইতোমধ্যে ১০ বছরের নিচের এক-চতুর্থাংশ শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন