সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪০,৮১৯

Silk City৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪০,৮১৯

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৮১৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় নিহত ও আহত ফিলিস্তিনিদের এ সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়াও ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৯৪ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে।

ইসরাইলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৩টি গণহত্যা এবং হত্যাকাÐ সংঘটিত করেছে।

উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক এসব হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, কিছু নিহত এবং ভুক্তভোগী এখনও ধ্বংসস্ত‚পের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং দখলদাররা তাদের উদ্ধার ও সাহায্য করতে বাধা দিচ্ছে।

এ ঘটনাগুলো গাজা উপত্যকায় মানবিক সংকটকে আরও তীব্র করে তুলছে। যেখানে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত সহিংসতা এবং নিপীড়নের শিকার হচ্ছেন।

 

সূত্র: যুগান্তর