সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ব্রিকসে যোগ দিতে ন্যাটোর সদস্য তুরস্কের অনুরোধ

Silk City৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ব্রিকসে যোগ দিতে ন্যাটোর সদস্য তুরস্কের অনুরোধ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তুরস্ক প্রধান উদীয়মান বাজারের দেশগুলোর গোষ্ঠী ব্রিকসে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জমা দিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের ক্ষমতাসীন দলের মুখপাত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমের সেলিক বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট বহুবার বলেছেন, আমরা ব্রিকসের সদস্য হতে চাই। এখন এই প্রক্রিয়া চলছে।’

যদি এ অনুরোধ গৃহীত হয়, তবে তুরস্ক প্রথম ন্যাটো সদস্য দেশ হিসেবে এই গোষ্ঠীতে যোগদান করবে। আংকারা নিজেদের পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার প্রতিক‚ল হিসেবে দেখে থাকে।একবিংশ শতাব্দীর প্রথম দশকের গোড়ার দিকে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্রিক শব্দটি ব্যবহার শুরু হয়। পরে ২০০৯ সালে এই চারটি দেশ মিলে একটি আন্তর্জাতিক ফোরাম গঠন করে, যা ব্রিক নামে পরিচিত হয়।

এর এক বছর পর দক্ষিণ আফ্রিকা যোগ দিলে ব্রিকস তৈরি হয়। সর্বশেষ এই বছরের শুরুতে সৌদি আরব, আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত গোষ্ঠীটিতে যোগ দেয়।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তুরস্ক অংশগ্রহণ করেছিল। সেলিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন, তুরস্ক ব্রিকসসহ সব গুরুত্বপ‚র্ণ প্ল্যাটফরমে অংশ নিতে চায়।’

এর আগে এরদোয়ান শনিবার বলেছিলেন, ‘তুরস্ক একটি শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে, সমৃদ্ধ ও সম্মানিত হতে পারে, যদি এটি প‚র্ব ও পশ্চিমের সঙ্গে সম্পর্ক একযোগে উন্নত করে।’ এ ছাড়া গত জুন মাসে তিনি বলেছিলেন, ব্রিকসের সদস্যপদকে অন্যান্য গোষ্ঠীর সদস্যতার বিকল্প হিসেবে তিনি দেখেন না এবং তার দেশ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রার্থী হিসেবে রয়েছে। সদস্যপদ নিয়ে ২০০৫ সালে আলোচনাও শুরু হয়। কিন্তু ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের কারণে বিরোধী দলগুলোর ওপর দমন-পীড়নের পর থেকে কোনো আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। পাশাপাশি ইউক্রেনে আক্রমণের পরও রাশিয়ার সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

 

সূত্র: কালের কণ্ঠ