সদ্য প্রকাশিত
প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ
আন্তর্জাতিক

ইসরাইলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ

Silk City৩ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলি স্থল বাহিনীর প্রধানের পদত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেলআবিবে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদের মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থল বাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই।

ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

মেজর জেনারেল তামির ইয়াদাই গত তিন বছর ধরে ইসরাইলের স্থল বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাই তার পদত্যাগের সিদ্ধান্ত ইসরাইলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট অনুমোদন করেছেন।

এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন। তবে তার পরিবর্তে কে আসবেন, তা এখনো স্পষ্ট নয়।

ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপ‚র্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে।

এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরাইলের সামরিক বাহিনীতে একটি উলে­খযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কারণ ইয়াদাই তার সময়কালে ইসরাইলি স্থল বাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করেছেন।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরস‚রি বেছে নেওয়া ইসরাইলের জন্য একটি গুরুত্বপ‚র্ণ পদক্ষেপ হবে; যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের ওপর গুরুত্বপ‚র্ণ প্রভাব ফেলবে।

 

সূত্র: যুগান্তর