সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

‘ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া, জেতাতে চান কমলাকে’

Silk City২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া, জেতাতে চান কমলাকে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া গোপনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। আর এমনটার কারণ মেলানিয়া ট্রাম্পকে ঘৃণা করেন। এমন দাবি করেছেন সাবেক হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারমুচি।

মিডাস টাচ পডকাস্টে সাম্প্রতি এক সাক্ষাত্কারে স্কারামুচি দাবি করেছেন, মেলানিয়া ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের জয়ের বিষয়ে আরও বেশি উৎসাহী।

স্কারামুচি এই মন্তব্যটি এমন এক সময়ে করেছেন যখন প্রাক্তন ফার্স্ট লেডি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা সমাবেশে অনুপস্থিত থাকছেন। শেষ কয়েকদিনে মেলানিয়াকে শুধুমাত্র তহবিল সংগ্রহের ইভেন্ট এবং যে সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল। ফলে স্কারমুচির এমন মন্তব্যের পর মেলানিয়াকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ।

স্কারামুচি বলেন, তার স্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে যতটা ঘৃণা করেন। আমার স্ত্রীও মেলানিয়ার মতো ট্রাম্পকে ততটা ঘৃণা করে না। ’ তিনি মজা করে আরও বলেন এমনকি সাক্ষাত্কারের হোস্টও মেলানিয়া ও ট্রাম্পের চেয়ে বেশি সুন্দর।

স্কারমুচির এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে তার মন্তব্য, তার প্রাক্তন সহযোগী স্কারমুটি একজন তিক্ত ব্যক্তি যিনি ক্ষোভ পোষণ করেন। আর সেই ক্ষোভের কারণেই এসব বলছেন তিনি।

 

সূত্র: যুগান্তর