সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মাছ ধরতে গিয়ে মিলল ৬২ বছরের পুরনো বোমা

Silk City১ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মাছ ধরতে গিয়ে মিলল ৬২ বছরের পুরনো বোমা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের আসামে মিলল ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময়কার ধোঁয়া বোমা। ৬২ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল সেটি। সম্প্রতি রাজ্যের সোনিতপুর জেলায় একটি নদীর তলদেশ থেকে বোমাটি উদ্ধার করা হয়েছে। ভারতীয় গনমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আসাম পুলিশের এক শীর্ষ কর্মকর্তা শনিবার সংবাদমাধ্যমকে জানান, ঢেকিয়াজুলি এলাকায় নদীর তলদেশ থেকে ধোঁয়া বোমাটি উদ্ধার করা হয়। মনে করা হচ্ছে, বোমাটি বেশ পুরনো। সম্ভবত ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের সময় থেকেই সেটি এভাবেই পড়ে ছিল। সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে।

সোনিতপুরের পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় শেষা নদীতে মাছ ধরার সময় এক ব্যক্তি ইঞ্চি দুয়েকের গোল বস্তুটি খুঁজে পান। তখনই তার সন্দেহ হয়। তিনি স্থানীয় পুলিশের হাতে তুলে দেন সেটি। এলাকাটি মিসামারি থানার অধীনে।

বোমাটি সম্ভবত চীনে তৈরি এবং বেশ পুরনো। মনে করা হচ্ছে, এটি ১৯৬২ সালের ভারত-চীন যু্দ্ধের সময়কার।’বরুণ আরো জানান, মিসামারি সেনাছাউনির একটি দলের সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। এই দলের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অভিজিৎ মিশ্র।

প্রসঙ্গত ধোঁয়া বোমা কিংবা স্মোক বোম হলো এমন এক ধরণের বিস্ফোরক, যেটি শত্রুর নজরদারি এড়াতে ধোঁয়ার আবরণ তৈরি করতে ব্যবহার করা হয়।

এই বোমা ছোড়ামাত্রই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যুদ্ধ পরিস্থিতিতে নানা কাজে ব্যবহার কার যায় সেটি। 

 

সূত্র: কালের কণ্ঠ