সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

গান গেয়ে প্রতিবাদ আফগান নারীদের

Silk City৩০ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
গান গেয়ে প্রতিবাদ আফগান নারীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আফগানিস্তানে নারীদের জনসমক্ষে জোরে কথা বলা নিষিদ্ধ করে সম্প্রতি নতুন আইন পাশ করেছে দেশটির তালেবান সরকার। এ আইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন দেশটির নারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

দেশটির ভেতরে ও বাইরে থাকা আফগান নারীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের গান গাওয়ার ভিডিও পোস্ট করেছেন। সেখানে হ্যাশট্যাগ দিয়ে তারা লিখেছেন, ‘আমার কণ্ঠ নিষিদ্ধ নয়’, ‘তালেবানকে না বলুন’।

দেশটিতে নীতি-নৈতিকতাবিষয়ক ৩৫টি ধারার নতুন আইন গত সপ্তাহে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার। নতুন আইনে বলা হয়েছে, নারীদের ঘরের বাইরে অবশ্যই নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে।

আইনটির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আফগানিস্তানে থাকা এক নারী প্রতিবাদ জানিয়েছেন। নিজের মুখ ও শরীর কালো কাপড় দিয়ে ঢেকে গান গেয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন, একজন নারী হওয়ার অপরাধে আপনি আমাকে আমার বাড়িতে বন্দি করে রেখেছেন।

নারী অধিকারকর্মীদের একটি দল তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ছবি ছেঁড়ার পোস্ট দিয়েছে। এ সময় তারা একজন নারীর কণ্ঠ ন্যায়ের কণ্ঠস্বর বলে স্লোগান দেন।

 

সূত্র: যুগান্তর