সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

কোনো অগ্রগতি ছাড়াই ইসরাইলি প্রতিনিধিদলের দোহা ত্যাগ

Silk City৩০ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
কোনো অগ্রগতি ছাড়াই ইসরাইলি প্রতিনিধিদলের দোহা ত্যাগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা যুদ্ধবিরতির বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ইসরাইলি প্রতিনিধি দল। তবে কোনো ধরনের চুক্তি বা অগ্রগতি ছাড়াই তারা দোহা ত্যাগ করে চলে গেছে।

শুক্রবার ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য দিয়েছে।

হিব্রু ভাষার ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গোয়েন্দা সংস্থা মোসাদ, নিরাপত্তা সংস্থা সিনবেত এবং সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ইসরাইলি আলোচনাকারী দল শুক্রবার কাতার থেকে ইসরাইলে ফিরে এসেছে।

দৈনিকটি আরও বলেছে, ফিলাডেলফি রুটে ইসরাইলি সেনাবাহিনীর উপস্থিতি, রাফাহ ক্রসিং খুলে দেওয়া এবং আলোচিত নেটজারিম রুট পরিদর্শনের বিষয়গুলোসহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্ধারিত রেড লাইন সম্পর্কিত আলোচনায় এখনও পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

বিগত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মিলে ইসরাইল এবং হামাসের মধ্যে একটি জিম্মি বিনিময় চুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

তবে এ যুদ্ধ বন্ধে হামাসের দাবি পূরণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোর কারণে মধ্যস্থতা প্রচেষ্টা বারবার স্থবির হয়ে পড়ছে।

অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় তার নৃশংস আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

এমনকি গত ১৯ জুলাই একটি যুগান্তকারী মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করেছে এবং পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

তা সত্ত্বেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

এছাড়া আহত হয়েছেন ৯৩ হাজার ৮০০ জনের বেশি। ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

গাজার ইসরাইলের চলমান আগ্রাসন ও অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। যার ফলে এ অঞ্চলের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

 

সূত্র: যুগান্তর