সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

এবার মার্শাল আর্ট নিষিদ্ধ করল তালেবান

Silk City৩০ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
এবার মার্শাল আর্ট নিষিদ্ধ করল তালেবান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তালেবান সরকার আফগানিস্তানে মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) নিষিদ্ধ করেছে। দেশটির ক্রীড়া কর্তৃপক্ষের একজন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে এ কথা বলেছেন।

ইসলামি আইনের সঙ্গে অসংগতিপূর্ণ হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই ক্রীড়া কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যম টোলোনিউজকে বলেছেন, খেলাটি কেবল ধর্মের সঙ্গে অসংগতিপূর্ণই নয়, এটি যথেষ্ট নৃশংস। এতে মৃত্যুঝুঁকি রয়েছে। আফগানস্তানের নৈতিকতা মন্ত্রণালয়ের অধীন নীতি পুলিশ এ আইন পাশ করিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তালেবানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘শরিয়া আর ইসলামি শিক্ষার সঙ্গে এ খেলাটি সংঘর্ষপূর্ণ। এ কারণেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’

 

সূত্র: যুগান্তর