সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ইসরাইলকে ‘আশ্চর্যজনক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি

Silk City৩০ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলকে ‘আশ্চর্যজনক জবাব’ দেওয়ার হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরাইলকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যা সময়ের প্রেক্ষিতে আশ্চর্যজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল-হুথি।

তিনি বলেন, যুদ্ধবাজ ইসরাইল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এর অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়। তাই ইসরাইলের সঙ্গে আপোষ করা ‘অসম্ভব’।

বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে আল-হুথি এ মন্তব্য  করেন।

তিনি বলেন, ইসরাইল এমন এক শত্রু , যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না। কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি আনসারুল্লাহ। যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা হবে না বলে প্রত্যয় জানিয়েছে হুথিরা।

আব্দুল মালিক আল-হুথি বলেন, উত্তর গাজার বানি সালেহ মসজিদে ঢুকে ইসরাইলি সেনারা পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। তিনি বলেন, এ ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি তাদের ঈমানে মারাত্মক ঘাটতি রয়েছে।

ইয়েমেনের হুথি নেতা বলেন, ইসরাইল যে পর্যায়ের পাশবিকতা ও নৃশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর। তিনি জেরুজালেম আল-কুদস শহরে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান।

 

 

সূত্র: যুগান্তর