সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ইসরাইলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ

Silk City২৫ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

ইসরাইলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল-মায়াদিন রোববার এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিওন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো। ইসরাইলি সূত্র অনুযায়ী, বেন গুরিওন বিমানবন্দরের ৫০টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও জানিয়েছে ইসরাইলি শাসক গোষ্ঠীর মিডিয়া।

ইসরাইলের মিডিয়াগুলো জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামন বিমানবন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে। হিজবুল্লাহ এবং তেলআবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

ইসরাইলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় রোববার সকালে ইসরাইলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা একটি জরুরি বৈঠক ডেকেছে।

 

সূত্র: যুগান্তর