সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মহাকাশে ১৪টি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

Silk City২৩ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
মহাকাশে ১৪টি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহাকাশে আরও ১৪টি স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান হাসান সালারিয়েহ এই ঘোষণা দিয়েছেন।

সালারিয়েহ জানান, ইরানের  মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে কক্ষপথে আটটি স্যাটেলাইট পাঠিয়েছে। যা স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে আগের তিন সরকারের সাফল্যের সমান।

বেসরকারি খাতের সঙ্গে যৌথ প্রকল্প হাতে নেয়ায় ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্র দেশীয় স্যাটেলাইট ডিজাইন ও উৎপাদনের গতি বাড়িয়েছে। সংস্থাটির ১৪টি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারণ করা হয়েছে। আরও ৩০টি স্যাটেলাইট নির্মাণাধীন অবস্থায় আছে। এর মধ্যে ২০টি বেসরকারি খাতের মাধ্যমে নির্মাণ করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের মহাকাশ গবেষণাসহ প্রযুক্তি খাতে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। ২০২০ সালের এপ্রিলে প্রথম সামরিক উপগ্রহের সফল উৎক্ষেপণের ঘোষণা দেয় ইরান। পরে ২০২২ সালের মার্চে মহাকাশে দ্বিতীয় সামরিক স্যাটেলাইট পাঠায় তারা। ইতোমধ্যে ইরানের দক্ষিণ-পূর্ব বন্দর শহর চাবাহারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মহাকাশ কেন্দ্রও নির্মাণ করছে দেশটি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন