সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

Silk City২৩ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
বতসোয়ানায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ বতসোয়ানায় একটি হীরার সন্ধান পাওয়া গেছে। যার ওজন দুই হাজার ৪৯২ ক্যারেট। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। কানাডিয়ান প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনিতে হীরাটি পাওয়া গেছে।

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। এর আগে তাদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এক হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর, যা ২০১৯ সালে একই খনিতে পাওয়া যায়।

বিবিসি জানিয়েছে, এর আগে বিশ্বের সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। যেটি ৩ হাজার ১০৬ ক্যারেট বিশিষ্ট। এই হীরাটি নয়টি অংশে বিভক্ত এবং যার অধিকাংশ রয়েছে ব্রিটিশ ক্রাউন জুয়েলসে।

বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বের হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে।

হীরাটি খুঁজে পাওয়ার পর লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব এক বিবৃতিতে জানিয়েছে, ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি খুঁজে পাওয়া সত্যিই আনন্দের। হীরাটি সনাক্তের জন্য এক্স-রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৭ সাল থেকেই প্রতিষ্ঠানটি এ ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে। মূলত হীরা ভাঙন এবং নষ্টের হাত থেকে রক্ষায় এটি ব্যাপক ভূমিকা রাখছে।

 

সূত্র: যুগান্তর