সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

৩৫ দেশকে বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলংকা, তালিকায় নেই বাংলাদেশ

Silk City২৩ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
৩৫ দেশকে বিনামূল্যে পর্যটন ভিসা দেবে শ্রীলংকা, তালিকায় নেই বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অর্থনৈতিক সংকট উত্তরণে পর্যটনশিল্পকে এগিয়ে নিতে ৩৫ দেশের পর্যটকদের বিনামূল্যে ভিসা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন মন্ত্রিসভার মুখপাত্র এবং পরিবহণমন্ত্রী বান্দুলা গুনাবর্ধনে।

এই ৩৫ দেশের তালিকার মধ্যে যে কয়েকটি দেশের নাম গুনাবর্ধনে রয়টার্সকে জানিয়েছেন, সেগুলো হলো— ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান এবং ফ্রান্স।

রয়টার্সকে গুনাবর্ধনে বলেন, ‘আমরা শ্রীলংকাকে ভিসা ফ্রি দেশে রূপান্তর করতে চাইছি। আমাদের আগে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই নীতি অনুসরণ করেছে এবং এর ফলে তাদের পর্যটন খাত রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে এবং তা অল্পসময়ের মধ্যে।  আমাদের এখন এই খাতকে শক্তিশালী করা জরুরি।’

৩৫ দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে ভারত, নেপাল থাকলেও নিকট প্রতিবেশী বাংলাদেশের নাগরিকরা এ সুবিধা পাবেন না।

জানা গেছে, বিনামূল্যে এই পর্যটন ভিসার মেয়াদ হবে ৩০ দিন। আপাতত ৬ মাসের জন্য এই প্রকল্পটি চালু করা হবে। অর্থ্যাৎ ভিসা ছাড়াই এসব দেশের পর্যটকরা শ্রীলংকা ভ্রমণে যেতে পারবেন।  চলতি বছরের ১ অক্টোবর থেকে এ সুবিধা চালু হবে।

সূত্র: যুগান্তর