সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গে বিজেপি-পুলিশ সংঘর্ষ

Silk City১৬ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গে বিজেপি-পুলিশ সংঘর্ষ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গে নেমেছে জনতার ঢল। কলকাতার শ্যামবাজারে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল অবস্থান নিলে শুরু হয় উত্তেজনা। দলটির কর্মী-সমর্থকদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সেসময় ঘটনাস্থলে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের মতো নেতারও। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আর জি করের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচির ডাক দেয় বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে তারা অববস্থান নেন। বৃহস্পতিবার রাতেই মঞ্চ বাঁধার কাজ শেষ হয়। শুক্রবার সকালে বিজেপি কর্মী-সমর্থকরা দেখেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। ওই জায়গাতেই ফের মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

নেতাকর্মীদের অভিযোগ, মঞ্চ তৈরির কাজে বাধা দেয় পুলিশ। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পল, শমীক ভট্টাচার্য। পরে রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষরা সেখানে পৌঁছন। পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিও বাড়তে থাকে। ঘটনাস্থল থেকে রুদ্রনীল ঘোষ-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। তাদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়।

আটক হওয়া পর রুদ্রনীল বলেন, ‘রাস্তায় নেমে আসুন। দলমত, ঝান্ডা ছাড়া রাস্তায় নেমে আসুন। জোর করে একটা মেয়েকে মেরে তথ্যপ্রমাণ লোপাট করেছে। কত লালবাজারে জায়গা আছে? কতজনকে জেলে ভরবেন? এবার গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নামবে। সকলে গর্জে উঠুন। রাস্তায় নামুন। প্রতিবাদ করুন।’