সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ড. ইউনূসকে অভিনন্দন জানাল ভারতের কংগ্রেস

Silk City৯ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
ড. ইউনূসকে অভিনন্দন জানাল ভারতের কংগ্রেস

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। বৃহস্পতিবার পৃথক এক্স বার্তায় অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাগড়ে।

রাহুল গান্ধী বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন। শান্তি ও স্বাভাবিকতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠা সময়ের প্রয়োজন।

আরেকটি টুইটে মল্লিকার্জুন খাগড়ে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাই। আমরা আন্তরিকভাবে আশা করি যে, বাংলাদেশে স্বাভাবিকতা এবং শান্তি ফিরে আসবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। যার সাথে আমরা ভারতীয়রা একটি ঐতিহাসিক সম্পর্ক ভাগ করে নিয়েছি। আমরা সংখ্যালঘুসহ সব বাংলাদেশির নিরাপত্তার জন্য প্রার্থনা করি।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনে দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।