সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

Silk City৮ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ায় ঢুকে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী রাশিয়া অধিকৃত কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ভয়াবহ হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিএনএন ও আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলটিতে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী গত মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে। বুধবারেও হামলার ঘটনা ঘটেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে বড় মাত্রার উসকানি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিয়েভ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেসামরিক, আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সে নির্বিচারে হামলা চালিয়েছে।

তবে এসব অভিযোগ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। সেইসঙ্গে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। এছাড়া ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে এখনো আছে কিনা- সেই সম্পর্কেও কিছু জানা যায়নি।

রুশ কর্তৃপক্ষ এবং সামরিক ব্লগার বলেছে, রাশিয়ায় ঢুকে ইউক্রেনের বাহিনী স্থল ও আকাশপথে সুদজা শহরের কাছে হামলা চালিয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় ৩১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।