সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

কাতারের সবচেয়ে বড় মসজিদে জানাজা শেষে হানিয়ার দাফন আজ

Silk City২ আগস্ট ২০২৪২ মিনিট পড়া
কাতারের সবচেয়ে বড় মসজিদে জানাজা শেষে হানিয়ার দাফন আজ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার লাশ কাতারে পৌঁছেছে। শুক্রবার (২ আগস্ট) দেশটির রাজধানী দোহায় তাকে দাফন করা হবে।

এর আগে দেশটির সবচেয়ে বড় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরব ও ইসলামিক অনেক নেতা হানিয়ার জানাজায় অংশ নেবেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, সন্দেহভাজন ইসরায়েলি হামলায় তেহরানে নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন করবে কাতার।

হানিয়া হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সাথে কাতারের রাজধানী দোহাতে বসবাস করতেন।

এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে জানাজার নামাজের পরে হানিয়াকে দোহার উত্তরে অবস্থিত লুসাইলের একটি কবরস্থানে দাফন করা হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, হানিয়ার লাশ ইরান থেকে বৃহস্পতিবার দোহায় পৌঁছায়। হামাস এবং কাতারের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, কাতারের জাতীয় মসজিদে জুমার নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে, তারপর লুসাইল শহরে তাকে দাফন করা হবে।

হামাস জানিয়েছে, ‘আরব ও ইসলামিক নেতাদের’ পাশাপাশি ফিলিস্তিনি অন্যান্য উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ এতে যোগ দেবেন।

এর আগে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ইমামতিতে তেহরানে ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়। হামাস নেতার এই জানাজাকে কেন্দ্র করে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢল নামে অসংখ্য মানুষের।

এছাড়া তুরস্ক এবং পাকিস্তান হানিয়ার সম্মানে আজ শোক দিবস ঘোষণা করেছে। অন্যদিকে হামাস তাদের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তার দাফনের সাথে মিলিত হওয়ার জন্য এটিকে ‘ক্ষোভের দিন’ ঘোষণা করেছে।