সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

শুঁয়োপোকার অত্যাচারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Silk City২৯ জুলাই ২০২৪১ মিনিট পড়া
শুঁয়োপোকার অত্যাচারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

রান্নাঘর থেকে বাথরুম, সব জায়গাতেই শুঁয়োপোকা। মশারি টাঙিয়েও রক্ষা মিলছে না, সারা বিছানায় দাপিয়ে বেড়াচ্ছে। ঘরের বাইরে রাস্তা, স্কুল সবখানেই একই অবস্থা। বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার একটি গ্রামে ঘটেছে এই ঘটনা।

স্থানীয়দের দাবি, পাট চাষের ফলেই নাকি এই বিপত্তি, বিপর্যস্ত জনজীবন। ভাতের হাঁড়িতে পর্যন্ত মিলছে শুঁয়োপোকা। দিন কয়েক আগে সকালের খাবারের সঙ্গে ভুল করে শুঁয়োপোকা খেয়ে ফেলেছিল এক শিশু। তিন দিন ধরে সংক্রমণে আক্রান্ত সে। এরপরেই অতিষ্ঠ গ্রামবাসী রাস্তায় নামেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত পাটপাতা থেকেই শুঁয়োপোকা ছেয়ে গেছে গোটা গ্রামে। পাটচাষীদের বার বার বলার পরও তারা কীটনাশক ব্যবহার করছেন না। পরিস্থিতি ভালো না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা পরমা শীল বলেন, মেয়ের খাবার ঢেকে রাখা ছিল। সেই খাবার খেয়ে পেটের সংক্রমণে তিন দিন ধরে অসুস্থ মেয়ে। ভবিষ্যতে কেউ ছাড় পাবে না।

বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ বলেন, শুঁয়োপোকা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। চাষিদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।