সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

বিশ্ব আবহাওয়া পরিস্থিতি : ২৮ জুলাই ২০২৪

Silk City২৮ জুলাই ২০২৪৩ মিনিট পড়া
বিশ্ব আবহাওয়া পরিস্থিতি : ২৮ জুলাই ২০২৪

সিল্কসিটি নিউজ ডেস্ক :

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে রোদ বৃষ্টির খেলা। হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায় হচ্ছে ভারী বৃষ্টিপাত। সঙ্গে দেখা মিলছে প্রখর রোদের। এতে করে গরম অনুভব করছেন সাধারণ মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাকিস্তানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই রকম আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশেও। অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুভূত হচ্ছে তীব্র গরম। এশিয়ার দেশ ইরানে গত কয়েকদিন ধরে এতটাই গরম পড়েছে যে সেখানে সরকারি অফিস, ব্যাংকসহ প্রায় সবকিছু বন্ধ রাখা হয়েছে।

ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় আজকের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস।

পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও তার আশপাশের এলাকায় আজ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দেশটির প্রধান বন্দরশহর এবং সিন্ধ প্রদেশের রাজধানী করাচির তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

সৌদি আরব

মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের বৃহত্তম দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের তাপমাত্রা আজ সকালে ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র দুই শহর মক্কা ও মদিনার তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১ এবং ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেক বাড়বে।

সংযুক্ত আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আজ সকালে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের তাপমাত্রা আজ ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই দুটি শহরেও দিন গড়ানোর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

সৌদি ও আমিরাতের মতো উপসাগরীয় অঞ্চলের দুই ছোটো দেশ কুয়েত এবং কাতারও আজ বেশ উষ্ণ । সকালে কুয়েতের রাজধানী কুয়েত সিটি এবং কাতারের রাজধানী দোহার তাপমাত্রা আজ ছিল যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো এখানো তাপমাত্রা বৃদ্ধি পাবে।

মালয়েশিয়া এবং সিঙ্গাপুর

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের তাপমাত্রা আজ ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দেশটির অধিকাংশ অভিবাসী থাকেন কুয়ালালামপুরের আশেপাশে। আর নগররাষ্ট্র সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটির তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আরও জেনে নেওয়া যাক বিশ্বের প্রধান প্রধান শহরগুলোর আজ রোববারের তাপমাত্রা—

বেইজিং, চীন- ৩৩ ডিগ্রি সেলসিয়াস
বার্লিন, জার্মানি- ১৬ ডিগ্রি সেলসিয়াস
বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা- ১২ ডিগ্রি সেলসিয়াস
কায়রো, মিসর- ২৬ ডিগ্রি সেলসিয়াস
কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা- ৭ ডিগ্রি সেলসিয়াস
হংকং- ২৯ ডিগ্রি সেলসিয়াস
ইস্তাম্বুল, তুরস্ক- ২৩ ডিগ্রি সেলসিয়াস
লন্ডন, যুক্তরাজ্য- ১৪ ডিগ্রি সেলসিয়াস
লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র- ২০ ডিগ্রি সেলসিয়াস
মাদ্রিদ, স্পেন- ২৬ ডিগ্রি সেলসিয়াস
মেক্সিকো সিটি, মেক্সিকো- ১৮ ডিগ্রি সেলসিয়াস
মস্কো, রাশিয়া- ১৮ ডিগ্রি সেলসিয়াস
মুম্বাই, ভারত- ২৮ ডিগ্রি সেলসিয়াস
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
প্যারিস, ফ্রান্স- ১৪ ডিগ্রি সেলসিয়াস
সাও পাওলো, ব্রাজিল- ১৭ ডিগ্রি সেলসিয়াস
সিডনি, অস্ট্রেলিয়া- ১৪ ডিগ্রি সেলসিয়াস
টোকিও, জাপান- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
টরেন্টো, কানাডা- ২৩ ডিগ্রি সেলসিয়াস
* দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এসব শহরের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে