সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

গাজায় ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

Silk City২৫ জুলাই ২০২৪২ মিনিট পড়া
গাজায় ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ৫ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার শহরটির বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উদ্ধার এই চার মরদেরহের একটি মায়া গোরেন (৫৬) নামের এক কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। তিনি ইসরায়েলের নির ওজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি ৩ জন ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য। তাদের নাম– রাভিদ আরিয়েহ কাৎজ, ওরেন গোল্ডিন, তোমের আহিমাস এবং কিরিল ব্রডস্কি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ এখনও রয়েছেন হামাসের কব্জায়।

ভয়াবহ সেই হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসলায়েলি সেনারা। তাদের সেই অভিযান এখনও চলছে এবং গত ৯ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

যে চার জিম্মির মরদেহ উদ্ধার হয়েছে, তারা হামাসের কব্জায় থেকে রয়ে যাওয়া ১২০ জন জিম্মিদের মধ্যে অন্যতম।

আটকে থাকা জিম্মিদের উদ্ধার এবং গাজায় অভিযান বন্ধের জন্য গত অক্টোবর থেকেই সেখানে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার— এই তিন দেশ এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে।

গত বেশ কিছুদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সংলাপ বন্ধ ছিল। আগামী মাস থেকে কাতারে রাজধানী দোহায় তা ফের শুরু হতে যাচ্ছে।

সূত্র : রয়টার্স