সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

বিমানের ভেতর ৪০ মিনিট আটকা ইসরায়েলি প্রেসিডেন্ট

Silk City২৪ জুলাই ২০২৪১ মিনিট পড়া
বিমানের ভেতর ৪০ মিনিট আটকা ইসরায়েলি প্রেসিডেন্ট

সিল্কসিটি নিউজ ডেস্ক :
নিরাপত্তার আশঙ্কায় ফ্রান্সের প্যারিসের বিমানবন্দরে বিমানের ভেতর ৪০ মিনিট আটকা ছিলেন দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। ওই সময় তার সঙ্গে থাকা অন্যান্যরাও আটকা ছিলেন। নিরাপত্তা শঙ্কা কেটে যাওয়ার পর বহর নিয়ে বিমান থেকে নেমে আসেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘটনার বিস্তারিত কোনো কিছু না জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, “প্রেসিডেন্ট এবং তার বহর বিমান থেকে নেমেছেন এবং নির্দিষ্ট সূচি অনুযায়ী নিজেদের কার্যক্রম শুরু করেছেন।”

ইসরায়েলি বার্তাসংস্থা ওয়াল্লা নিউজ জানিয়েছে, যখন প্রেসিডেন্ট আইজাক হারজগের বিমান অবতরণ করে তখন নিকটবর্তী একটি ভবনের ছাদে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা যায়। এরপর তাকে বিমান থেকে নামতে বারণ করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ৪০ মিনিট পর ইসরায়েলি প্রেসিডেন্ট বিমান থেকে নেমে আসেন।

আগামী সপ্তাহে প্যারিসে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অলিম্পিকের আসর। গাজায় গণহত্যা এবং বর্বরতা চালানোয় এবারের অলিম্পিক থেকে দখলদার ইসরায়েলের অ্যাথলেটদের বহিষ্কারের দাবি জানিয়েছিল অনেক দেশ। কিন্তু এমন কোনো পদক্ষেপ নেয়নি অলিম্পিকের আয়োজকরা।

এ কারণে শঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলি অ্যাথলেটদের উপর হামলা হতে পারে। ফলে অলিম্পিকে ইসরায়েলিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।