সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দেওয়ায় যুবক গ্রেপ্তার

Silk City১৮ জুলাই ২০২৪২ মিনিট পড়া
প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দেওয়ায় যুবক গ্রেপ্তার

সিল্কসিটি নিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি প্রেসিডেন্ট বাইডেনসহ মার্কিন কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ার দায়ে ফ্লোরিডার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার কয়েকদিন এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম জেসন প্যাট্রিক অ্যালডে (৩৯)। ফ্লোরিডার নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, গত সোমবার জেসন প্যাট্রিককে গ্রেপ্তার করা হয়।

ফ্লোরিডার কুইন্সির বাসিন্দা অ্যালডের বিরুদ্ধে ‘হুমকিপূর্ণ বার্তা পাঠানো, প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কাজে নিযুক্ত’ থাকার অভিযোগ আনা হয়েছে বলে অ্যাটর্নি অফিস বুধবার এক ঘোষণায় বলেছে।

ফৌজদারি অভিযোগ অনুসারে, গত মাসে ফ্লোরিডার তালাহাসিতে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করার সময় বাইডেন সম্পর্কে হুমকিমূলক বিবৃতি দিয়েছিলেন অ্যালডে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া নানা পোস্টে তিনি আরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর অ্যালডেকে বিচারের অপেক্ষায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারী গুলি চালালে ৭৮ বছর বয়সী ট্রাম্প কানে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই হামলায় সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত হন।

পরে ২০ বছর বয়সী বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকস মার্কিন সিক্রেট সার্ভিস স্নাইপারদের গুলিতে নিহত হন।