সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

হচ্ছে একটানা কাশি, হাসপাতালে ভর্তি ৯৯ বছর বয়সী মাহাথির

Silk City১৮ জুলাই ২০২৪২ মিনিট পড়া
হচ্ছে একটানা কাশি, হাসপাতালে ভর্তি ৯৯ বছর বয়সী মাহাথির

সিল্কসিটি নিউজ ডেস্ক :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ‘একটানা কাশি’ হচ্ছে এবং এই কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ৯৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে কয়েকদিন আগেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রায় ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘একটানা কাশির জন্য’ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বৃহস্পতিবার তার এক সহযোগী বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন।

গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফি ইউসুফ নামে মাহাথির মোহাম্মদের ওই সহযোগী জানিয়েছেন, ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’

মালয়েশিয়ার দুই বারের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা দিয়েছেন। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে তিনি হার্টের সমস্যায় ভুগছেন এবং বাইপাস সার্জারিও করেছেন। চলতি বছরের শুরুতে তিনি প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন।

উল্লেখ্য, ১৯২৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণকারী মাহাথির মোহাম্মদ দুইবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে দায়িত্বপালন করেন তিনি।

এরপর ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ।