সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

বিশাল তেলের খনির সন্ধান পেল কুয়েত

Silk City১৫ জুলাই ২০২৪২ মিনিট পড়া
বিশাল তেলের খনির সন্ধান পেল কুয়েত

সিল্কসিটি নিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশ কুয়েত আর একটি বড় জ্বালানি তেলের খনির সন্ধান পেয়েছে। দেশটির জ্বালানি তেলে অনুসন্ধান, উত্তোলন ও বিপননকারী সরকারি কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের (কেপিসি) শেখ নাওয়াফ সৌদ নাসির রোববার এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক সেই ভিডিওবার্তায় শেখ নাওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে পাওয়া গেছে এই খনির সন্ধান। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওবার্তায় তিনি আরও বলেন, বর্তমান খনিগুলো থেকে এক বছরে কুয়েত সর্বমোট যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন তার তিনগুণেরও বেশি তেলের মজুত রয়েছে নতুন এই খনিটিতে।

পরে এক বিবৃতিতে কেপিসি জানিয়েছে, নতুন এই খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম এবং ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনও সম্পূর্ণভাবে পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুতের ৪ শতাংশ রয়েছে ১৭ হাজার ৮১৮ কিলোমিটার আয়তনের এই দেশটিতে।

জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের তথ্য অনুসারে, এই মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের যোগানদাতা এবং প্রতি বছর দেশটি ১০৪ কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

সূত্র : রয়টার্স