সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ভিডিও: ট্রাম্পকে গুলির ১-২ সেকেন্ডেই পাল্টা গুলিতে হামলাকারী নিহত

Silk City১৪ জুলাই ২০২৪১ মিনিট পড়া
ভিডিও: ট্রাম্পকে গুলির ১-২ সেকেন্ডেই পাল্টা গুলিতে হামলাকারী নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার মুহূর্তটি একজনের ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যাচ্ছে বন্দুকধারী গুলি করার জন্য অবস্থান নিচ্ছেন। তিনি যেই গুলি ছোড়েন সঙ্গে সঙ্গে তার দিকে পাল্টা গুলি ছোড়ে সিক্রেট সার্ভিসের এক স্নাইপার। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

মার্কিন ট্যাবলয়েড টিএমজেড এই ভিডিওটি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে সোনালী চুল, খাকি প্যান্ট পরা বন্দুকধারী প্রথমে লক্ষ্য ঠিক করছেন। এরপর তিনি ট্রিগারে চাপ দেন। তবে স্নাইপারের গুলিতে বন্দুকধারী মুহূর্তের মধ্যে মারা যান।

আলাদা একটি ভিডিওতে স্নাইপারকে গুলি করতে দেখা যায়। এতে দেখা যাচ্ছে, কানে গুলি লাগার পর ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ার আগেই বন্দুকধারীকে লক্ষ্য করে তিনি কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

যখন গোলাগুলি শুরু হয় তখন ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তখন ছোটাছুটি করা শুরু করেন।