সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

মঞ্চে জীবন্ত মুরগির মাথা কামড়ে ছিঁড়ে ফেললেন নৃত্যশিল্পী

Silk City১৩ জুলাই ২০২৪১ মিনিট পড়া
মঞ্চে জীবন্ত মুরগির মাথা কামড়ে ছিঁড়ে ফেললেন নৃত্যশিল্পী

সিল্কসিটি নিউজ ডেস্ক : 

ভারতের অন্ধ্রপ্রদেশে নাচতে নাচতে একটি জীবন্ত মুরগির মাথা কামড়ে ছিঁড়ে ফেলেছেন এক নৃত্যশিল্পী। এই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

রাজ্যটির অঙ্কপলী বিভাগের পুলিশ ‘পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস ইন্ডিয়া (পিটা)’ নামের একটি প্রাণী অধিকার সংস্থার অভিযোগের ভিত্তিতে এফআইআরটি দায়ের করে।

উপস্থিত মানুষের সামনে নৃশংসভাবে একটি মুরগির মাথা ছিঁড়ে ফেলার ভিডিও সামনে আসার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতায় ওই নৃত্যশিল্পীর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করে প্রাণী অধিকার সংস্থাটি।

ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ১৯৬০-এ ওই নৃত্যশিল্পী ও আয়োজকদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

ভয়াবহ এই ঘটনাটি ওই সময় প্রত্যক্ষ করেছে শিশুরা। এছাড়া এটির ভিডিও করা হয়েছে এবং বিনোদনের নামে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

পিটার কর্মকর্তা সিনচানা সুব্রমানন বলেছেন, “যারা প্রাণীর প্রতি সহিংসতা করে তারা মানুষের জীবন নিয়েও ভাবে না। সবার নিরাপত্তার জন্য, যারাই প্রাণীর প্রতি সহিংসতা করবে তাদের ব্যাপারে জানাতে হবে।”

সূত্র: সিএনএন