সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

নিজেদের তৈরি প্রথম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল ‍তুরস্ক

Silk City৯ জুলাই ২০২৪২ মিনিট পড়া
নিজেদের তৈরি প্রথম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল ‍তুরস্ক

সিল্কসিটি নিউজ ডেস্ক : 

সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার্কসাত ৬এ মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার স্থানীয় সময় ভোর বেলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি।

উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ মডেলের একটি রকেট। স্পেসএক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক এই কোম্পানিটির মালিক।

তুরস্কের প্রেসিডেন্ট তাকসাত ৬এ’র উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, ‘এই স্যাটেলাইটটির মোট উপাদানের ৮১ শতাংশ উপদান, এবং সফট্ওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। তার্কসাত ৬এ আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জল নজির।’

যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তার্কসাত ৬ এ-এর কাজ হবে মূলত টেলি যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা। তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছি। এই কর্মসূচির প্রথম ফসল তার্কসাত ৬এ। এই স্যাটেলাইটটির মাধ্যমে আমাদের টেলিভিশন সম্প্রচার এবং টেলি যোগাযোগকে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে বলে জানিয়েছেন আবদুলকাদির উরালোগ্লু।

তুরস্কের স্যাটেলাইট প্রকল্পের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, তার্কসাত ৬এ প্রস্তুত করতে তাদের সময় লেগেছে ১০ বছর।