সদ্য প্রকাশিত
জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা  বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের বার্ষিক ৩ দিনব্যাপী নৃ-গোষ্ঠি মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আরম্ভ গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ পুলিশের ধাওয়ায় সরল শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু নারী সার্জেন্টের সাবিহা আক্তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের চাঞ্চল্যকর তথ্য আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম প্রথমবার হামজা চৌধুরীর নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ
আন্তর্জাতিক

ফের তালগোল পাকালেন বাইডেন, নিজেকে বললেন ‘কৃষ্ণাঙ্গ নারী’

Silk City৬ জুলাই ২০২৪২ মিনিট পড়া
ফের তালগোল পাকালেন বাইডেন, নিজেকে বললেন ‘কৃষ্ণাঙ্গ নারী’

সিল্কসিটি নিউজ ডেস্ক :

একটি রেডিও স্টেশনে সাক্ষাতকার দিয়ে গিয়ে আবারো খেয় হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের বিষয়টির সঙ্গে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়ে ফেললেন।

এক রেডিও সাক্ষাতকারে তিনি দাবি করে বসলেন, ‘তিনি হলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী’।

সাক্ষাতকারে তিনি সুপ্রিম কোর্টে প্রথমবারের মত প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক নিয়োগ এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলাকে নির্বাচন করার বিষয়টি গর্বভরে উল্লেখ করেন।

ওই সাক্ষাতকারে তিনি নিজেকে ডেলাওয়্যার থেকে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন যদিও তার এই দাবিটিও সঠিক নয়। তিনি সম্ভবত নিজেকে ডেলাওয়্যার থেকে নির্বাচিত প্রথম ক্যাথলিক প্রেসিডেন্ট হিসেবে দাবি করতে চেয়েছিলেন, পরে তিনি জন এফ কেনেডির প্রশংসা করেন যিনি ছিলেন আরেকজন ক্যাথলিক প্রেসিডেন্ট।

শুধু এই রেডিও সাক্ষাৎকারে নয় উইসকনসিনের ‘দ্য আর্ল ইনগ্রাম শো’তেও বাইডেন তার এই ভুলভাল বলার প্রবণতা বজায় রাখেন, কৃষ্ণাঙ্গ শ্রোতাদের টার্গেট করে আয়োজিত এই শোতে ট্রাম্পকে নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিষয়ে বলে বসেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় আমেরিকান মূল্যবোধকে হুমকির মুখে ফেলে দিয়েছে, পরক্ষণেই তিনি বলেন, আমেরিকাতে আমাদের কোনও রাজা নেই, এখানে আইনের ঊর্ধ্বে কেউ নেই।